ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে ক্যারিবীয় কিংবদন্তি

Link Copied!

barbadojeস্পোর্টস ডেস্ক : জন্ম ১৯৪০ সালের ১০ জুলাই, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। ক্রিকেটের সঙ্গেই টনি কোজিয়ারের কেটেছে দীর্ঘ সময়। টিভি, রেডিও ও সাংবাদিকতায় কেটেছে ৫৮ বছর! বিবিসি, চ্যানেল নাইন ও স্কাইয়ের হয়ে ধারাভাষ্য দিয়ে গোটা ক্রিকেট দুনিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন। ধারাভাষ্যকার ও সাংবাদিক হিসেবে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। ৭৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ক্যারিবীয় কিংবদন্তি। আর তাতে চিরদিনের জন্য থেমে গেল এই কণ্ঠস্বর।
দুইবার টি২০ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি শোক প্রকাশ টুইট করেছেন, ‘কোজিয়ারের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। তার কণ্ঠ আজীবন আমার মাথায় থেকে যাবে।’
কোজিয়ারের মৃত্যুতে শোক জানিয়ে আইসিসি টুইট করেছে এভাবে, ‘কোজিয়ার ছিলেন ক্রিকেটের অন্যতম সেরা কণ্ঠ। ক্রিকেট বিশ্বের জন্য এটা বড় ক্ষতি।’
ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটার পেজে লিখেছেন, ‘খুব ভালোভাবে যান টনি কোজিয়ার। ক্রিকেটের শোভা বাড়িয়েছেন আপনি। গাম্ভীর্য, সম্মান ও ভালোবাসা সবই ছিল আপনার। খেলাটিকে একই সঙ্গে অভিভাবক ও সন্তানের মতো ভালোবাসতেন আপনি।’
প্রসঙ্গত, কানাডার রাজধানী অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়ালেখা করেন কোজিয়ার। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়ে লেখালেখি ও ধারাভাষ্য দেওয়া শুরু করেন তিনি। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে কাজ শুরু করেন ১৯৬৬ সালে। ২০১১ সালে কোজিয়ারকে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানজনক আজীবন সদস্য করে নেওয়া হয়। বার্বাডোজের কেনসিংটন ওভালের প্রেসবক্স তার নামে নামকরণ করা হয়।