ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনা হবে পরিবেশবান্ধব

Link Copied!

bangladesh-bankনিউজ ডেস্ক : ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সকল স্থাপনা পরিবেশবান্ধব করে তোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য সরকারি ব্যাংককে ২০২০ সাল এবং অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ২০১৮ সালের মধ্যে নিজস্ব স্থাপনায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা ও সোলার পাওয়ার প্যানেল স্থাপন করতে বলা হয়েছে।
বুধবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট জারিকৃত সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, সকল তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান সকল নিজস্ব স্থাপনায় ডিসেম্বর ৩১, ২০১৮ (সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর ক্ষেত্রে ডিসেম্বর ৩১, ২০২০) এর মধ্যে সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম (কঠিন বর্জ্য ব্যবস্থাপনা), বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা এবং সোলার পাওয়া প্যানেল স্থাপন করতে হবে। নতুন কোনো স্থাপনা নির্মাণের সময় সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রাখতে হবে।
এছাড়া নির্মাণ এলাকায় জলাধার বিদ্যমান থাকলে তা অবশ্যই সংরক্ষণ করতে হবে। জলাধার না থাকলে নতুন জলাধার তৈরি করতে হবে যাতে বৃষ্টির পানি ধরে রাখা যায়। এ পানি প্রয়োজনে ব্যবহার করা যাবে এবং জলাবদ্ধতা থেকে রেহাই পাওয়া যাবে। এছাাড়া নতুন যে কোন স্থাপনা নির্মাণের সময় সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করতে হবে। পাশাপাশি নতুন শাখা বা ব্যবসায় উন্নয়ন কেন্দ্র যদি ভাড়াকৃত বা ইজারাকৃত স্থাপনায় খোলা হয়, সেক্ষেত্রে উক্ত স্থাপনায় সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা এবং সোলার পাওয়া প্যানেল থাকতে হবে।
সার্কুলারে বলা হয়, যেকোনো অর্থায়ন ও অনুদান প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল নতুন স্থাপনায় সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ও বৃষ্টির পানি ধরে রাখার স্থাপন করেছেন কিনা সে বিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নিশ্চিত হতে হবে।
এতে আরও বলা হয়, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি হাসপাতালসমূহ এবং দেশের তুলনামূলক অনুন্নত, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে অথবা অত্যন্ত স্বল্প খরচে শিক্ষা ও চিকিৎসা সেবা প্রদানকারী ও অ-মুনাফাভোগী প্রতিষ্ঠানে সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা এবং সোলার পাওয়ার প্যানেল স্থাপনের জন্য তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অনুদান প্রদান বা হ্রাসকৃত সুদ হারে অর্থায়ন করতে পারবে। এরূপ অনুদান প্রদান বা অর্থায়ন ‘জলবায়ু ঝুঁকি তহবিল’ এর ব্যবহার হিসেবে পরিগণিত হবে।