ঢাকাWednesday , 11 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্তানহারা মায়ের মুখোমুখি রিয়াজ

Link Copied!

Riazবিনোদন ডেস্ক : শর্ট শেষে চেয়ারে বসে আছেন চিত্রনায়ক রিয়াজ। তাকে দেখতে উৎসুক ভক্তরা জটলা বেধেছেন চারপাশে। ভক্তদের মধ্য থেকেই রিয়াজের সামনে এসে দাড়ালেন এক মা। রিয়াজকে প্রশ্ন করলেন, ‘তুমি বারবার মারা যাওয়ার পরও কিভাবে ফিরে আসো? আমার ছেলে রোড অ্যাক্সিডেন্টে একবার মারা যাওয়ার পরও আর ফিরে আসেনি।’
প্রশ্ন শুনে রিয়াজ আবেগতাড়িত হয়ে উঠেন। প্রশ্নটা বার বার তাড়িত করেছে তাকে। ফেসবুকে রিয়াজ জানিয়েছেন, ‘আমি কোন উত্তর দিতে পারিনি তাকে। তিনি জানালেন তার ছেলে মেডিকেলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কেউ কী এর উত্তর দিতে পারবে?’
সম্প্রতি একটি ব্যঙ্গাত্বক অনলাইন গণমাধ্যমে রিয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তরা ভেঙে পরেন। কিন্তু খবরটি গুজব ছিলো। এ বিষয়ে রিয়াজ তার ফেসবুকে জানিয়েছেন, আমি ভালো আছি। খবরটি মিথ্যা ছিল।’
উল্লেখ্য, আজ ১১ মে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ। এছাড়াও বেশ এবারের ঈদে ভিন্ন গল্পের একটি নাটকে অভিনয় করেছেন রিয়াজ। নাম ‘এ কেমন কাছে আসা’। একটি মা-হারা সন্তানকে নিয়ে নির্মিত এ নাটকটি রচনা করেছেন শারমিন চৌধুরী ইফসিতা। পরিচালনা করেছেন আদিত্য জনি। এরইমধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে।