ঢাকাWednesday , 11 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের গুজবে আনন্দিত সাবিলা

Link Copied!

sabila-nurবিনোদন প্রতিবেদক : রোববার হঠাৎ করেই গুজব রটে ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল-অভিনেত্রী সাবিলা নূর। ঘটনার সূত্রপাত, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত কিছু ছবিকে কেন্দ্র করে। তবে শেষপর্যন্ত ঘটনাটি গুজব বলে নিশ্চিত করেছেন সাবিলা। বিষয়টি নিয়ে তিনি বেশ আনন্দ পেয়েছেন বলেও জানিয়েছেন।
মডেল-অভিনেত্রী সাবিলা নূরের বিয়ে। এমন খবরের  সত্যতা খুঁজতে গিয়ে দেখা মিললো কিছু ছবির। যেখানে নতুন বরের বেশে সাদা পাঞ্জাবি পড়ে বিছানায় বসে আছেন ইউটিউবার সালমান মুক্তাদির। পাশেই খয়েরি রঙের একটি শাড়ি পরিহিত সাবিলা নূর। মুখে মুচকি হাসিই বলে দেয়, সদ্য বিবাহিত নারীর রূপ এটি। রোবাবার দুপুরে এসব ছবি সালমান নিজের ফেসবুক পেইজে প্রকাশ করে লিখেন, ‘ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। থ্যাংকস অ্যা লট শৌভিক আহমেদ অ্যান্ড তামিম মৃধা ফর দ্য গ্রেট সাপোর্ট।’ এখান থেকেই গুজবের সূত্রপাত।
আসল ঘটনা হলো, ছবিগুলো একটি ফান ভিডিওর অংশ। এ প্রসঙ্গে সাবিলা নূরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আসলে এটা একটা গুজব। মূল ঘটনা হলো সালমান আর আমি সম্প্রতি একটি ফান ভিডিওতে অভিনয় করেছি।’
তিনি আরো বলেন, ‘বিয়ের গুজবে আমি বেশ আনন্দিত। তবে ভয়ে ভয়ে আছি মা যদি বিষয়টা দেখে ফেলে।’
এদিকে মা দিবসের পুরো দিনটাই শুটিংয়ে কাটিয়েছেন সাবিলা। একারণে রাতে বাসায় ফেরার পথে মায়ের জন্য উপহার নিয়ে যাবেন বলেও নিশ্চিত করেছেন এই তারকা।
উল্লেখ্য, ম্যাংগো স্কোয়াডের পক্ষ থেকে নির্মিত সালমান-সাবিলার ফান ভিডিওটি  শিগগিরই ইউটিউবে প্রকাশ করা হবে।