বিনোদন ডেস্ক : বিয়ের আনুষ্ঠানিকতা সেরেই হানিমুন অর্থ্যাৎ মধুচন্দ্রিমায় বেরিয়ে পড়লেন বিপাশা-করণ। বিশেষ দিনগুলোকে আরও রঙিন করে তুলতে গত শনিবার মালদ্বীপে উড়াল দিয়েছেন তারা। সমুদ্র সৈকত খুব পছন্দ বিপাশার। সে কারণেই হানিমুনের জন্য মালদ্বীপকেই বেছে নিয়েছেন তারা। সৈকতেই নাকি তারা কাটাবেন সাত মাস! মানে আগামী ইংরেজি নববর্ষ পর্যন্ত সেখানেই থাকছেন।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বহু আলোচনা ও গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে সাতপাঁকে বাধা পড়েছেন বলিউড সেলিব্রেটি বিপাশা বসু ও করন সিং গ্রোভের। মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলের লাউঞ্জে ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন সন্ধ্যায়ই বলিউডের একঝাঁক সেলিব্রেটি ও সহকর্মীদের উপস্থিতিতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়।

