ঢাকাWednesday , 11 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ভালো করাটা সাকিবের ইচ্ছাতেই হয়’

Link Copied!

KKRস্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই ফর্মহীনতায় ভুগছিলেন সাকিব আল হাসান। এর জন্য চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত একাদশে ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ফর্ম ফিরে পেতে ‘গুরু’ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে টিপস নেয়ার জন্য ঢাকায় আসতেন সাকিব। অবশেষে গুরুর দীক্ষা কাজে লেগেছে। রানে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
গত রোববার গুজরাট লায়ন্সের বিপক্ষে অসাধারণ ব্যাট করেছেন সাকিব। পাঁচ নাম্বারে ব্যাটিয়ে নেমে ফিফটি তুলে নিয়েছেন। ৪৯ বলে চারটি করে চার ও ছক্কায় ৬৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। যদিও ম্যাচটিতে তার দল কেকেআর হেরে গেছে ৫ উইকেটে।
ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল সাকিবকে নিয়ে খুশি সালাউদ্দিন। মঙ্গলবার শিষ্যকে নিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই কোচ বলেন, ‘ভালো করাটা আসলে সাকিবের ইচ্ছাতেই হয়! সে একটি মানসিক ধকলের মধ্য দিয়ে গেছে। আপাতত সেটা দূর হয়েছে। সেরা ফর্মে ফিরে এসেছে।’