ঢাকাWednesday , 11 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমন হার হজম করা কঠিন: ধোনি

Link Copied!

doniস্পোর্টস ডেস্ক : জয়ের জন্য শেষ ওভারে রাইজিং পুনে সুপারজায়ান্টসের দরকার ছিল ১৪ রান। প্রথম বলে আশিষ নেহরার বল লং অনে ঠেলে দিয়ে এক রান নেন থিসারা পেরেরা। পরের বলে ধোনি সাবধানে ব্যাট চালিয়ে নেন আরো একটি রান। তৃতীয় বলে নেহরাকে উড়িয়ে মারতে গিয়ে হেনরিকসের তালুবন্দী হন থিসারা।
আবার চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দেন ধোনি। পঞ্চম বলে দৌড়ে দুই রান নিতে গিয়ে রানআউটে কাটা পড়েন পুনের অধিনায়ক। জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় তখনই! শেষ বলে স্পিনার অ্যাডাম জাম্পার আর কী করার! নেহরার বল উড়িয়ে মারতে গিয়ে নুয়ান ওঝার হাতে ক্যাচ তুলে দেন জাম্পা। আর তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৪ রানের পরাজয়ের গ্লানী সঙ্গী হয় পুনের।
এমন হার মেনে নিতে পারছেন না ধোনি। জানালেন, এটা নাকি হজম করাও কঠিন। ম্যাচ শেষে হতাশ পুনের অধিনায়ক বলেন, ‘আমরা কূলে এনে তরি ডুবিয়েছি। এমন হার হজম করা কঠিন। ম্যাচের কিছু বিষয় আমাদের অনুকূলে ছিল না। তিনটি ম্যাচ খুব ভালোভাবেই জিতেছি। শেষ ওভারে গড়ানো এ রকম ম্যাচে আবারো হারলাম। নতুন বলে দারুণ কাজ করেছে। হায়দরাবাদকে ১৩৭ রানে আটকে দিতে সক্ষম হয়েছি। আপনি যদি বোলিংয়ের দিকে তাকান, দেখবেন হায়দরাবাদের বোলাররা কন্ডিশনকে ভালোভাবে কাজে লাগিয়েছে। আমরা দ্রুত উইকেট হারিয়ে ফেলেছি।’
৪ ওভারে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অ্যাডাম জাম্পা। অসি এই স্পিনারের অসাধারণ কীর্তির ভূয়সী প্রশংসা করেন পুনে অধিনায়ক ধোনি। বলেন, ‘জাম্পা দারুণ বোলিং করেছে। আমরা তাকে প্রথম থেকেই একাদশে রাখতে চেয়েছিলাম। তবে দলের কম্বিনেশনের কারণে সেটা হয়নি। প্রথম তিনটি ম্যাচে আমরা সেরা একাদশ নিয়ে খেলতে সক্ষম হই। জাম্পা আমাদের ভালো আবিষ্কার। সে এমন একজন যে কি না দলকে ভারসাম্য এনে দিতে পারে। এই ম্যাচে আমরা বেশ কয়েকটি উইকেট দখলে নিতে সক্ষম হয়েছি।’