ঢাকাWednesday , 11 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুইডেনে কর্মী পাঠাবে বাংলাদেশ

Link Copied!

Swedenঅর্থনৈতিক প্রতিবেদক : সুইডেনে কর্মী প্রেরণ ও আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে বৈঠক করেছেন দেশটির জাস্টিস অ্যান্ড মাইগ্রেশন বিষয়ক মন্ত্রী মিস্টার মরগান জোহানসন।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সুইডেনের ওই মন্ত্রীর নেতৃত্বে আসা ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সুইডেনের জাস্টিস অ্যান্ড মাইগ্রেশন মন্ত্রীকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এরপর মন্ত্রী  ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্থানি সেনাবাহিনীর গণহত্যার বিষয়ে সুইডেনের মিডিয়ার ব্যাপক প্রচার-প্রচারণার প্রশংসা করেন।
এসময় নুরুল ইসলাম বিএসসি বাংলাদেশের দক্ষ জনশক্তি তৈরির প্রেক্ষাপট বর্ণনা করে সেদেশে কর্মী প্রেরণের বিষয়ে সুইডেনের মন্ত্রীকে অনুরোধ করেন। তাদের সার্কুলার মাইগ্রেশনের কর্মসূচিতে বাংলাদেশের জনশক্তি নিয়োগের বিষয়টি পুনঃবিবেচনার জন্যও অনুরোধ জানান।
পরে সুইডিশ মন্ত্রী মিস্টার মরগান জোহানসন অভিবাসন বিষয়ে বাংলাদেশের সাথে একত্রে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি ২০১৬ সালে জিএফএমডি’র বর্তমান চেয়ার বাংলাদেশ-কে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেন।
এছাড়া আজকের বৈঠকে আন্তর্জাতিক অভিবাসন, সম্প্রতি ইউরোপের শরণার্থী সমস্যা এবং বাংলাদেশসহ অন্যান্য কর্মী প্রেরণকারী দেশের অভিবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়। আলোচনা করা হয় ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠেয় জিএফএমডি শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অগ্রণী ভূমিকার বিষয়েও। এছাড়াও বৈঠকে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনার উপর একটি সার্বিক উপস্থাপনা উপস্থাপন করা হয়।
বৈঠককালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, সুইডেনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার, ঢাকাস্থ সুইডেনের রাষ্ট্রদূত মিস্টার জোহান ফ্রিজেলসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।