ঢাকাWednesday , 11 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রডে ট্যারিফ বাড়ালে বেকায়দায় পড়বে সরকার

Link Copied!

rodনিজস্ব প্রতিবেদক : রডের ওপর ট্যারিফ (আমদানি পণ্য বা সেবার ওপর আরোপিত ভ্যাট) বাড়ালে সরকার বেকায়দায় পড়বে বলে জানিয়েছে বাংলাদেশ অটো-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ।
মঙ্গলবার (১০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন, রি- রোলিং মিলস অ্যাসোসিয়েশন, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন এবং শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্টিল ও রি-রোলিং শিল্পের ওপর ট্যারিফ বাড়লে সাধারণ ভোক্তার সঙ্গে বেকায়দায় পড়বে সরকার। কারণ দেশের অধিকাংশ বড় বড় অবকাঠামো সরকার তৈরি করে। মোট রডের ৭০% সরকার বাকি ৩০% অন্যান্য ভোক্তা গ্রহণ করে। যেখানে রড এবং স্টিলের কোনো বিকল্প নেই।’
তিনি আরো বলেন, ‘এখন যদি রড, স্টিলের দাম বাড়ে তাহলে নির্মাণ ব্যয় বেড়ে যাবে। সরকারের বাজেট দ্বিগুণ করতে হবে। এর ফলে সরকার বেকায়দায় পরবে। আমার মনে হচ্ছে সরকারকে বিপাকে ফেলার ফন্দি এসব।’
লিখিত বক্তব্যে বাংলাদেশ অটো-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনেরর সেক্রেটারি আবুল কাশেম মজুমদার বলেন, ‘বর্তমানে প্রতি টন রডে ৮২৫ টাকা তথা ১.১% ট্যারিফ দেয়া হয়। প্রতি টন রডের বাজার মূল্য ৪৫-৫০ হাজার টাকা। সরকার যদি ১৫% ট্যারিফ চালু করে তাহলে ভোক্তার জন্য প্রতি টনে ৭ হাজার ৫০০ টাকা অতিরিক্ত গুণতে হবে।’
সাম্প্রতিক সময়ে প্রতি টন রডের মূল্য ৪০ হাজার থেকে বেড়ে ৪৫-৫০ হাজার টাকা হওয়ায় ২৫% বিক্রি কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম বেড়ে যাওয়ায় এমনিতেই আমরা হিমশিম খাচ্ছি। তার উপর সরকার যদি ১৫% ভ্যাট চাপিয়ে দেয় তাহলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। ক্রেতা না থাকলে কিনবে কে? বিক্রিই বা হবে কোথায়?’
আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর কর্মকর্তারাও বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমানে এ শিল্পে ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা আছে। মিলের সংখ্যা ৪০০শ’র অধিক। যেখানে প্রত্যক্ষভাবে ২ লাখ এবং ১০ লাখ লোক পরোক্ষভাবে জড়িত।
স্টিল ও অটো রি-রোলিং শিল্পকে রক্ষা করার জন্য আগের ট্যারিফ বহাল রাখার দাবি জানানো হয়। ১৫% ভ্যাট প্রয়োগে সরকার অনড় থাকলে রাজপথে নামা ছাড়া উপায় থাকবে না বলে হুঁশিয়ার করেন বক্তারা।