ঢাকাTuesday , 10 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এফডিসিতে নতুন সালমা

Link Copied!

salmaবিনোদন ডেস্ক : ক্লোজআপ তারকা কণ্ঠশিল্পী সালমা নতুন চমক নিয়ে আসছেন। নিজের নতুন গানে নিজেই গ্ল্যামারাস মডেল হিসেবে আবির্ভাব ঘটছে তার। জানা যায়, এ লক্ষ্যে গত দু’দিন এফডিসিতে শুটিং করছেন সালমা। এফডিসির ৩ নাম্বার ফ্লোরে ৫টি সেট ফেলে ব্যয়বহুল এক মিউজিক ভিডিওর আয়োজন করেছেন তিনি। রামিম রাজের পোশাক পরিকল্পনায় হাবিবের কোরিওগ্রাফিতে জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ৫ গেটাপে নতুন এক সালমাকে দেখা যাবে।
আর এ প্রসঙ্গে সালমা বলেন, ‘গানটি তৈরি হয়েছে মিউজিক ভিডিও নির্মাণের জন্য। তাছাড়া শ্রোতারা এখন গান শোনার সাথে সাথে দেখতেও পছন্দ করেন। সেজন্যই নিজ উদ্যোগে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছি। আগামী ঈদে এটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন টিভি চ্যানেলেও প্রকাশ হবে। এটি দর্শক-শ্রোতাদের জন্য আমার ঈদের চমক।
‘হায়রে পরানের বন্ধু’ শিরোমানে এ গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন শওকত আলী ইমন।