ঢাকাTuesday , 10 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহমুদুল্লাহর দুর্দান্ত সেঞ্চুরি

Link Copied!

mahmudullahস্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে নিজেকে ফের জানান দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো সেঞ্চুরি তুলে নিলেন তিনি। মঙ্গলবার বিকেএসপির তিন নাম্বার মাঠে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ১৩০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন শেখ জামালের অধিনায়ক মাহমুদুল্লাহ।বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটারের ১৩৯ বলের ইনিংসটি ছিল ৮টি চার ও পাঁচটি ছক্কায় সমৃদ্ধ। মেহরাব হোসেনের বলে রিফাতুজ্জামানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
একই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন শেখ জামালের আরেক ব্যাটসম্যান মার্শাল আইয়্যুব। তিনিও মেহরাবের শিকার। বিদায়ের আগে দলকে ১০৩ রানের মূল্যবান ইনিংস উপহার দেন মার্শাল। জাতীয় দলে আসা-যাওয়ার মিছিলে থাকা এই ব্যাটসম্যানের ১১৫ বলের ইনিংসটি ছিল ১২টি চারে সাজানো।
মাহমুদুল্লাহ-মার্শালের জোড়া সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে শেখ জামাল। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে তারা। জয়ের জন্য  ক্রিকেট কোচিং স্কুলকে ২৯১ রানের টার্গেট ছুড়ে দিয়েছে মাহমুদুল্লাহর দল।
শেখ জামালের পক্ষে ১৬ রান করে আসে আব্দুল্লাহ আল মামুন ও মাহবুবুল করিমের ব্যাট থেকে। মুক্তার আলী করেন ১১ রান। অপরাজিত থেকে মাঠ ছাড়েন জীবন মেন্ডিস (৫) ও নাজমুস সাদাত (৪)। ক্রিকেট কোচিং স্কুলের সেরা বোলার মেহরাব হোসেন। ৪৫ রান খরচায় ঝুলিতে জমা করেছেন ৩ উইকেট। ৩৮ রানের বিনিময়ে দুটি উইকেট পকেটে পুরেছেন সালেহ আহমেদ শাওন।