ঢাকাTuesday , 10 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রযুক্তিতে সবার সমান অধিকারের দাবি

Link Copied!

IDEBনিজস্ব প্রতিবেদক : প্রযুক্তিতে মানুষের সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) সভাপতি এ কে এম হামিদ। তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের প্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে। পিয়ন থেকে সচিব পর্যায়ে সবাইকে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।’
সোমবার দুপুরে আইডিইবির ২১তম জাতীয় সম্মেলন ও ৩৯তম কাউন্সিল অধিবেশন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি গতকাল তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘সবার দক্ষতা ছাড়া অর্থনৈতিক মুক্তি কখনোই সম্ভব হবে না। সরকারের লক্ষ্যমাত্রা ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়েতে হলে এখই দেশের সব মানুষের জন্য প্রযুক্তির সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে।’
এ কে এম হামিদ জানান, ‘প্রযুক্তি ও দক্ষতায়-মুক্তি সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে তিন দিনের আইডিইবি সম্মেলনে ১৩টি কর্ম অধিবেশনে সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের বৈঠকসহ বিভিন্ন কারিগরি সেশন অনুষ্ঠিত হবে। ১২ মে সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। তিনি আরো জানান, সার্কভুক্ত দেশগুলো ছাড়াও সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিগণ সম্মেলনে যোগদান করবেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নে আইডিইবির সভাপতি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের যে চিত্র গণমাধ্যমে এসেছে তা উদ্বেগজনক। কর্মক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সংখ্যা কম থাকায় সঠিক তদারকি হচ্ছে না। ফলে অতি মুনাফা লোভী কিছু ঠিকাদার এমন ঘৃণ্য কাজ করছেন।’ তিনি প্রকৌশলী ও সাধারণ মানুষের মধ্যে প্রযুক্তি দক্ষতার পাশাপাশি দেশপ্রেম ও মহৃল্যবোধ জাগ্রত করারও আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি এ কে এম আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, আব্দুলনুমান, সম্পাদক ইদরীস আলী, সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দিন, রেহান মিয়া ও আবুল বাসার প্রমুখ।