ঢাকাTuesday , 10 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসির ফলাফল প্রকাশ হবে কাল

Link Copied!

ssc-2নিজস্ব প্রতিবদেক : মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশ করা হবে কাল বুধবার (১১ মে)। বরাবরের মতো এবারও ঐতিহ্য অনুযায়ী সব বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর নিকট ফলাফলের বিষয়বস্তু জমা দেবেন শিক্ষামন্ত্রী। দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন তিনি।
এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা, কারিগরি এবং মাদরাসা মিলে মোট ১০টি বোর্ডে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র। ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।
গত বছরের তুলনায় এবারের পরীক্ষায় বিজ্ঞানে ৫৬ হাজার ২৮৬  জনসহ মোট পৌনে ২ লাখ পরীক্ষার্থী বেশি অংশ নেয়। বিদেশে আটটি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে। এ সব কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪০৪ জন।
পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি। তত্ত্বীয় বিষয় শেষ হয় ১০ মার্চ। ১৫-১৯ মার্চ অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
যেভাবে জানা যাবে এসএসসির ফলাফল
দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করার পর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। এছাড়া যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করেও ফল জানা যাবে। এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
রেওয়াজ অনুযায়ী ওই দিন সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। পরে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে তার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন মন্ত্রী নিজে।
সংবাদ সম্মেলনের পরে ফলাফল বোর্ডের ওয়েব সাইট http://www.educationboardresults.gov.bd পাওয়া যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এ সাইট থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের ফলাফল ডাউন লোড করে নিতে পারবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।