ঢাকাMonday , 9 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রানের দেখা পেলেন সৌম্য

Link Copied!

sommoস্পোর্টস ডেস্ক : রান করতে ভুলেই গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত টি২০ ফরম্যাটের এশিয়া কাপ এবং ভারতে অনুষ্ঠিত ষষ্ঠ টি২০ বিশ্বকাপেও ব্যাট হাতে রান পাননি তিনি। অবশেষে তার ব্যাট হাসল। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
যদিও গত ২২ এপ্রিল থেকে মাঠে গড়ানো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট হাতে রান করতে পারেননি সৌম্য সরকার। এর আগে লিগের চার রাউন্ডে তার সংগৃহীত রান ছিল ৫২। কিন্তু সোমবার যেন খোলস ছেড়ে বেরিয়ে এলেন সৌম্য। মোসাদ্দেক হোসেনের বলে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটিতে পৌঁছান তিনি। এদিন তিনি ৬৮ বলে ৫টি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কা দিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটসম্যান।