ঢাকাMonday , 9 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএল-এ ‘প্লেয়ার অব দ্য উইক’ মুস্তাফিজ

Link Copied!

mustafizস্পোর্টস ডেস্ক : আইপিএল-এর নবম আসরে গত এক সপ্তাহে অনেক ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। আন্দ্রে রাসেল দু’বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন। শিখর ধাওয়ান ব্যাট হাতে দুটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে টাইমস অব ইন্ডিয়ার সপ্তাহ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান।
পয়েন্ট তালিকায় সেরা চারে উঠতে টানা জয়ের দরকার ছিল সানরাইজার্স হায়দরাবাদ। গত সপ্তাহে সবকটি ম্যাচেই জয় পেয়েছে ক্লাবটি। তাতে বল হাতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন মুস্তাফিজ।
প্রথমত শুক্রবার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট লায়ন্সকে স্বাগত জানায় হায়দরাবাদ। ভুবনেশ্বর কুমার গুজরাটের ডোয়াইন স্মিথ ও সুরেশ রায়নাকে ৫ ওভারের মধ্যে বিদায় করে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন। কিন্তু ৫ উইকেটে গুজরাটকে হারানো ম্যাচটিতে অনেক অবদান রাখেন মুস্তাফিজ। পাওয়ার প্লেতে নিজের প্রথম ওভারে দিনেশ কার্তিককে খালি হাতে মাঠ থেকে বিদায় করে দেন। ওই ওভারে দেন মাত্র ২ রান।
দ্বিতীয় স্পেলে ১৪, ১৭ ও ১৯তম ওভারে বল করতে এসে মাত্র ১, ৬ ও ৮ রান দেন। যাতে ডেথ ওভারে মহাচাপে পড়ে যায় গুজরাট। মুস্তাফিজের কাটারে ১৯তম ওভারের প্রথম বলেই বিদায় নেন জাদেজা। এতে ৪ ওভারে ১৭ রান দিয়ে দুটি উইকেট পান ফিজ।
রোববার মুম্বাইর বিপক্ষেও দারুণ বল করেন। তিন ওভারের প্রথম দুই ওভারেরই প্রথম বলে একটি করে উইকেট নেন। তৃতীয় ওভারের শেষ বলে নেন তৃতীয় উইকেট। তিন ওভারে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩/১৬। তবে নেহরা তিন ওভারে ৩/১৫ বোলিং ফিগার নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন।
দুই ম্যাচে মুস্তাফিজের বোলিং ফিগার ৭-০-৩৩-৫। এতে টাইমস অব ইন্ডিয়ার দৃষ্টিতে গত সপ্তাহের সেরা খেলোয়াড় বাংলাদেশের কাটার মাস্টার।