অর্থনৈতিক প্রতিবেদক : রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। রোববার (০৮ মে) রিহ্যাব সচিবালয়ে নির্বাচনী বোর্ড দুই বছরের জন্য (২০১৬-২০১৮) এ কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলমগীর শামসুল আলামিন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নূরন নবী চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট হিসেবে লিয়াকত আলী ভূইয়া, আবুল ফাতাহ মো. আহকাম উল্লাহ্ ইমান খান নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন) হিসেবে প্রকৌশলী সরদার মো. আমিন এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) হিসেবে প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবদুল কৈয়ম চৌধুরী।
নির্বাচিত নতুন কমিটিতে কেন্দ্রের ২৬ জন এবং চট্টগ্রামের ৩ জনসহ মোট ২৯ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য পরিচালকরা হলেন নাঈমুল হাসান, আসাদুর রহমান জোয়ার্দার, প্রকৌশলী মো. আল আমিন, শহীদ রেজা, নজরুল ইসলাম, মো. শাকিল কামাল চৌধুরী, মো. জসিম উদ্দিন, ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী, এস.এম. জাহিদুর রহমান, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আলহাজ প্রকৌশলী মোহাম্মদ দিদারুল হক চৌধুরী, মো. রবিউল হাসনাত, প্রকৌশলী রতন কুমার দত্ত, স্থপতি একেএম. কামরুজ্জামান, এসএম হাফিজ আল আসাদ, প্রকৌশলী মো. মহিউদ্দিন সিকদার, মো. জহির আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, কামাল মাহমুদ, মোহম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, প্রকৌশলী এনএম নূর কুতুবুল আলম ও মোহাম্মদ ওমর ফারুক।
গত ২৫ ফেব্রুয়ারি রিহ্যাব নির্বাচনের ২০১৬-২০১৮ তফসিল ঘোষণা করে। এরপর বিভিন্ন ধাপ অতিক্রম করে ৮ মে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন বোর্ড।
উল্লেখ্য, ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই’র পরিচালক মোহাম্মদ আমিন হেলালী। সদস্য-০১ হিসেবে মিজানুর রহমান (বাবুল) এবং সদস্য-০২ হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ হাজী হারুন। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই’র পরিচালক নাগিবুল ইসলাম দিপু।

