ঢাকাMonday , 9 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

Link Copied!

IUকুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় সকল প্রকার মিটিং, মিছিল, সমাবেশ, মানববন্ধন, মৌন মিছিল, ছাত্র সংগঠনগুলোর টেন্টে বসা এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার সকাল ৮টায় ভাইস চ্যান্সেলরের নির্দেশে এ আদেশ জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার মো. রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।