ঢাকাMonday , 9 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিয়াশলাই, লাইটার ছাড়া আগুন জ্বালাবেন যেভাবে

Link Copied!

fireপ্রযুক্তি ডেস্ক : ঝড় বৃষ্টিতে ভিজে গেছে দিয়াশলাই। লাইটারেও নেই গ্যাস। কিন্তু আগুন জ্বালানো চাই। কীভাবে বিকল্প উপায়ে আগুন জ্বালাবেন জেন নিন তা।
যা যা লাগবে
একটি আতশি কাচ
কিছু শুকনো দাহ্য পদার্থ
(যেমন, তুলা, কাগজ, শুকনো পাতা)
যেভাবে করবেন
দাহ্য পদার্থের উপরে আতশি কাচটি রাখুন। দেখবেন সূর্যের আলো কাচের ভিতর দিয়ে যাওয়ার পরে দাহ্য পদার্থের উপরে সূর্যের একটা প্রতিবিম্ব পড়বে। প্রতিবিম্বটা যত ছোট হবে, তত বেশি তাপ উৎপন্ন হবে।
ম্যাগনিফাইনিং গ্লাসের ফোকাস দূরত্ব ঠিক করে এমনভাবে রাখুন যাতে সূর্যের প্রতিবিম্বটা খুব কাছাকাছি আকারের হয়। এভাবে মিনিটখানেক কাচটা ধরে রাখুন। দেখবেন দাহ্যবস্তুর উপর থেকে প্রথমে ধোঁয়া উঠছে। আরও কিছুক্ষণ ধরে রাখলে বা দাহ্য বস্তুতে একটু হাওয়া দিলেই আগুন জ্বলে উঠবে!
আসলে উত্তল লেন্সের ভেতর দিয়ে যাওয়ার সময়ে সূর্যের ছড়িয়ে ছিটিয়ে পড়া আলো একত্রিত হয়ে গুচ্ছরশ্মিতে পরিণত হয়।
আলোকরশ্মি যে তাপ বহন করছিল, তা ম্যাগনিফানিং গ্লাসের ভিতর দিয়ে গিয়ে একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়। সেই জায়গাটা গরম হয়ে ওঠে। একসময়ে আগুন ধরে যায়।