ঢাকাSunday , 8 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোয়েটার গায়ে শুটিংয়ে ববি

Link Copied!

bobiবিনোদন প্রতিবেদক : দার্জিলিংয়ে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী ববি। নতুন চলচ্চিত্র ‘বিজলি’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। তার সঙ্গে আছেন পরিচালক ইফতেখার চৌধুরী। শুটিংয়ের শুরুটাই গান দিয়ে। কয়েকদিন ধরেই গানের শুটিং চলছে পাহাড়ি এলাকায়। ঢাকায় গুমোট গরম থাকলেও দার্জিলিংয়ে বেশ আরামেই শুটিং করছেন তিনি। গরমের লেশমাত্র নেই, বরং একটু শীতই মনে হলো। আর তাইতে ববি গায়ে একটি সোয়েটার জড়িয়ে নিয়েছেন। শুটিংয়ে বেশ কজন ভক্তর সঙ্গেও দেখা হয়েছে তার। ভক্তদের অনুরোধে ছবিও তুলেছেন তিনি।
দার্জিলিংয়ে শুটিং শেষে সামনে মাসে পর্যায়ক্রমে কলকাতা, থাইল্যান্ডসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছবির দৃশ্যধারণ চলবে।
ছবিটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী রায়, ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, জাহিদ হাসান, দিলারা জামান প্রমুখ। সায়েন্স ফিকশনধর্মী এ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ব্যানার্জি।
উল্লেখ্য, ববি সবশেষ নিজের প্রযোজনাতেই ‘নীলিমা’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। এটিও পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। ছবির শুটিং হয়েছে ইউরোপের দেশ মাল্টায়। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন সানজু জন। এ বছরের শেষে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।