ঢাকাSunday , 8 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৮ বছরে মায়াবি অ্যাডেলে

Link Copied!

addelবিনোদন ডেস্ক : সংখ্যাতত্ত্বে বিশ্বাসি অ্যাডেলে! অন্তত তার রিলিজ হওয়া অ্যালবামগুলোর নামকরণের দিকে তাকালে এমনটায় মনে হবে যে কারো কাছে। প্রথম অ্যালবামের নাম ১৯, দ্বিতীয় অ্যালবাম ২১ এবং তৃতীয় ও সর্বশেষ অ্যালবামের নাম ২৫! আর সংখ্যাতত্ত্বে বিশ্বাসি অ্যাডেলে ৫ মে পা রাখলেন ২৮ বছরে!
অ্যাডেলে, যার পুরো নাম অ্যাডেলে লরি ব্লু অ্যাডকিন্স! ২০০৬ সালে এক্সএল রেকর্ডিং থেকে চুক্তি প্রস্তাব লাভ করেই জীবনের দুয়ার খোলে যায় তার। তারই এক বন্ধু ‘মাইস্পেস’-এ তার একটি ডেমো প্রকাশ করে, যা তখনকার সময়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরবর্তি বছর তিনি ব্রিট পুরস্কারের পক্ষ থেকে সমালোচক পুরস্কারও লাভ করেন এবং বিবিসির পক্ষ থেকে ২০০৮ সেরা সঙ্গীত খেতাব অর্জন করেন।
২০০৮ সালে রিলিজ হয় তার প্রথম অ্যালবাম। ‘১৯’ নামের ওই অ্যালবামটি প্রকাশের পর পর সঙ্গীত জগতে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বাণিজ্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা লাভ করে। অ্যালবামটির জন্য গ্র্যামি পুরস্কারসহ নবাগত শিল্পী এবং সেরা নারী পপ কণ্ঠশিল্পীর পুরস্কার অর্জন করেন। ২০১১ সালে অ্যাডেলে তার দ্বিতীয় অ্যালবাম ‘২১’ প্রকাশ করেন। প্রথম অ্যালবামের মত তার দ্বিতীয় অ্যালবামটিও বছরের সেরা অ্যালবামের পুরস্কারসহ ৬ ক্যাটাগরিতে গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করে।
২০১১ সালে প্রচণ্ড তামাকের নেশায় ছিলেন অ্যাডেলে। এমনকি তামাক খাওয়ার জন্য ওই বছরে সব শো বাতিল করতে হয়েছিল তাকে। কারণ প্রচুর পরিমাণ তামাক খাওয়ার ফলে তার গলার স্বরই হারিয়ে ফেলেছিলেন। এমনকি তাকে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছিল। আর সেসময়ই ডাক্তার বলে দিয়েছিলেন তামাক না ছাড়লে বিনাশ হয়ে যাবে তার ক্যারিয়ার। অগত্যা ক্যারিয়ার বাঁচাতে অ্যাডেলে সিগারেট ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন।
এরপর গত বছরে প্রকাশ করেন ‘২৫’ নামের অ্যালবামটি। এই অ্যালবামের ‘হ্যালো’ গানটি দিয়ে আবারও আলোচনার শীর্ষে চলে আসেন ব্রিটিশ শিল্পী অ্যাডেলে। মুক্তির পর থেকেই গানটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নেয়। শুধু তাই না, টপচার্টেও সবাইকে হঠিয়ে জায়গা করে নিয়েছিল অ্যাডেলের ‘হ্যালো’। তুমুল জনপ্রিয় এই পপস্টারের ২৮ তম জন্মদিনে শুভ কামনা রইলো!