ঢাকাSunday , 8 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিশো-তিশার হঠাৎ দেখা

Link Copied!

nesho-tishaবিনোদন প্রতিবেদক : ‘ট্রেনের কামরায় কিরনের সঙ্গে এভাবে হঠাৎ দেখা হয়ে যাবে ভাবেনি অমিত। প্রায় বারো বছর পর। চেনা চঞ্চল মুখটাতে আজ অচেনা গাম্ভীর্য্য। একসময় নিজেই এসে কথা বলে। অমিতের মনে পড়ে স্মৃতি হয়ে যাওয়া সূবর্ণ কিছু সময়। কিরন বলে, গেছে যে দিন একেবারেই কি গেছে?’ অমিত উত্তর দেয়, ‘রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে’। স্টেশনে ট্রেন এসে থামলে কিরন ওর বন্ধুদের নিয়ে নেমে যায়। অমিত একলা বসে থাকে। অমিতকে নিয়ে ট্রেন চলে যায় অন্য গন্তব্যে।’
গল্পটা চেনা চেনা লাগছে? হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দ্যাখা’ কবিতার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে নাটক। এটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরীয়ার। আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- আফরান নিশো, নূসরাত ইমরোজ তিশা, খায়রুল আলম টিপু, আশরাফুল আশীষ প্রমূখ।
আজ ৮ মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘হঠাৎ দ্যাখা’।