ঢাকাSunday , 8 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন বায়ার্নকে নিয়ে গার্দিওলা

Link Copied!

gardiolaস্পোর্টস ডেস্ক : সহজ সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে তারা জিতলেই শিরোপা ঘরে তুলতে পারবে। অবশেষে সেটাই হলো। রবাট লেভানদোস্কির জোড়া গোলে তুলনামূলক দুর্বল দল ইঙ্গলস্ট্যাডের বিপক্ষে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে তারা। এই জয়ে টানা চতুর্থবারের মতো বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ল বায়ার্ন।
এ ছাড়া বায়ার্নের কোচের দায়িত্ব নেয়ার পর তিন মৌসুমে তিনটি লিগ শিরোপা জিতলেন গুয়ার্দিওলা। চলতি মৌসুম শেষে বায়ার্ন ছেড়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমাবেন তিনি। এর আগে অবশ্য বায়ার্নের হয়ে আরেকটি শিরোপা জয়ের হাতছানি রয়েছে গার্দিওলার। আগামী ২১ মে জার্মান কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডেকে হারালেই ‘ডাবল’ জিতবে বায়ার্ন।
শিরোপা জয়ের পর দারুণ উচ্ছ্বসিত বায়ার্ন বস গার্দিওলা। এই আনন্দ ভাগাভাগি করতে চান পূর্বসূরী হুপ হেইঙ্কেসের সঙ্গে। গার্দিওলা বলেন, ‘আমি এই শিরোপা জয়ের উল্লাসটা হেইঙ্কেসের সঙ্গে করতে চাই। দল দারুণ খেলেছে। টানা চতুর্থবারের মতো শিরোপা জেতা সত্যিই অসাধারণ। ভালো লাগছে।’
বায়ার্নের খেলোয়াড়-কর্তা ও জার্মানির ফুটবলভক্তদের ধন্যবাদ জানিয়ে গার্দিওলা বলেন, ‘সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষ করে জার্মানির মানুষদের। এখানে আরো কিছুদিন থেকে অভিজ্ঞতা শেয়ার করতে পারলে আরো ভালো লাগত।’