ঢাকাSunday , 8 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাক্টরি বাড়াচ্ছে স্কয়ার, জেএ’র সঙ্গে চুক্তি

Link Copied!

squareনিজস্ব প্রতিবেদক : দু’টি ফ্যাক্টরি সম্প্রসারণ ও একটি নতুন ফ্যাক্টরি তৈরিতে স্কয়ার টয়লেট্রিজ, জেএ আর্কিটেক্টস ও গ্রাউন্ড ওয়ান কনসোর্টিয়ামের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ৫ মে রাজধানীতে উভয় পক্ষের উপস্থিতিতে এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উল্লেখ করা হয়, পাবনা ও রুপসায় অবস্থিত স্কয়ারের দুটি ফ্যাক্টরির সম্প্রসারণসহ নতুন আরো একটি ফ্যাক্টরি তৈরির বিষয়ে জে এ আর্কিটেক্টস ও গ্রাউন্ড ওয়ান কনসোর্টিয়াম কনসালটেন্ট হিসেবে কাজ করবে।
এই নতুন উদ্যোগের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় স্কয়ার টয়লেট্রিজ, হেলথ ও হাইজিন পণ্য প্রস্তুতকারী হিসেবে স্কয়ারের আন্তর্জাতিক মানের এ পণ্যগুলো দেশ ও বিদেশে আরো সুনাম বয়ে আনবে।