ঢাকাSunday , 8 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে উদ্যোক্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

juনিজস্ব প্রতিবেদক : তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা ও করপোরেট বিষয় সম্পর্কে ধারণা দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আয়োজন করে দিনব্যাপী উদ্যোক্তা বিষয়ক কর্মশালা।
শনিবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে ‘উদ্যোগ ও ব্যবসা ফোরাম (এফইবি)’ ব্যানারে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে এ কর্মশালা।
এতে তরুণ প্রজন্মের কাছে এ সময়ের জনপ্রিয় বেশ কয়েকজন উদ্যোক্তা তাদের উদ্যোক্তা হয়ে ওঠার সার্বিক দিক তুলে ধরেন।
এসময় বক্তব্য দেন- তরুণ প্রজন্মের উদ্যোক্তা সুলাইমান সোখন, সালমান মুক্তাদির, আয়মান সাদিক, মুনতাসির রশিদ খান, আসরাফুল ইসলাম ভূঁইয়া, রাকিবুর রহমান, ইসতিয়াক হোসাইন তমাল, এসএম ইব্রাহিম উল্লাহ প্রমুখ।
এ কর্মশালায় দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানান করপোরেট অ্যাফেয়ার্স মুহাম্মদ আল-আমিন গাজী।
কর্মশালায় অংশগ্রহণকারী মার্কেটিং বিভাগের আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘কর্মশালাটি করতে পেরে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যা আমাদের উদ্যেক্তা হতে সাহায্য করবে। এ ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি করা দরকার।’
দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন নিলাঞ্জন কুমার সাহা।
এছাড়াও কর্মশালায় বিজনেস কুইজ কনটেস্টের আয়োজন করা হয়। এতে চ্যম্পিয়ন হয়েছে মার্কেটিং বিভাগ ও রানারআপ হয় একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ।
আয়োজক কমিটির করপোরেট অ্যাফেয়ার্স মুহাম্মদ আল-আমিন গাজী বলেন, ‘আমাদের এ প্রোগ্রামটির আয়োজন করার উদ্দেশ্য ছিল তরুণদের তথ্য প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা প্রশিক্ষণ দেয়া। যে পরিমান শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তাতে আমরা মনে করি, এ কর্মশালা সফল হয়েছে।’