ঢাকাSaturday , 7 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুস্তাফিজদের পারফরম্যান্সে খুশি ওয়ার্নার

Link Copied!

WORNARস্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে থাকা গুজরাট লায়ন্সকে মাত্র ১২৬ রানে আটকে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ! মুস্তাফিজুর রহমান ও ভুবনেশ্বর কুমারদের অসাধারণ বোলিং নৈপুণ্যেই তো এটা করা সম্ভব হয়েছে। শেষ পর্যন্ত সুরেশ রায়নার দলকে ৫ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে হায়দরাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদের জয়ে বোলারদের অবদান অনস্বীকার্য। ম্যাচ শেষে জয়ী দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানালেন, মুস্তাফিজ-ভুবনেশ্বরদের পারফরম্যান্সে দারুণ খুশি তিনি। বলেন, ‘আমি বোলারদের পারফরম্যান্স নিয়ে খুশি। গ্যালারিতে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করছি।’
পাশাপাশি শিখর ধাওয়ানের দায়িত্বশীল ইনিংসের প্রশংসা করেন ওয়ার্নার, ‘দলের ব্যাটসম্যানরা তাদের কাজটা ভালোভাবেই করেছে। যদিও শুরুর দিকে জোড়া উইকেট হারিয়ে ফেলেছিলাম। আমাদের জয়ের জন্য শিখরের দায়িত্বপূর্ণ ব্যাটিং ছিল অসাধারণ। সহজ টার্গেট থাকায় উইকেট নিয়ে আমি চিন্তা করিনি। ১৫০ রান হলে সেটা হয়তো করা প্রয়োজন ছিল।’