নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ২০১৫ সালের শুধুমাত্র অনার্স দ্বিতীয়বর্ষের আগামী ৯ মে’র পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছ।
শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত-এ পরীক্ষা আগামী ১০ মে মঙ্গলবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের অন্য পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

