ঢাকাSaturday , 7 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচদিনেই খরচ উঠিয়ে নিল শ্রদ্ধার ‘বাঘি’

Link Copied!

bagiবিনোদন ডেস্ক : চলতি বছরে শাহরুখ অভিনীত ‘ফ্যান’-এর পর সবচেয়ে বেশি পর্দায় মুক্তি পেয়েছে ‘আশিকি ২’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ‘বাঘি’। ভারতে ২৭৫০টি প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি ছবিটি ভিনদেশের প্রায় সাড়ে তিনশো সিনেমা হলে মুক্তি পেয়েছে। আর মুক্তির পাঁচ দিনেই শুধু ভারতেই ছবিটি আয় করেছে প্রায় ৫২ কোটি রুপি। যার ফলে মুক্তির মাত্র পাঁচদিনেই নির্মাণ ব্যয় উঠিয়ে লাভের দিকে এগুচ্ছে শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফের বাঘি!
‘বাঘি’র মাধ্যমেই শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ প্রথমবার জুটিবদ্ধ হলেন। এরআগে শ্রদ্ধা কাপুর একাধিক ব্যবসাসফল ছবিতে অভিনয় করলেও টাইগার শ্রফ শুধুমাত্র একটি ছবিতে অভিনয় করেছেন। ‘হিরোপন্তি’ নামের ওই ছবিতে টাইগারে বিপরীতে ছিলেন কৃতি স্যানন। সাব্বির খানের পরিচালনায় গত ২৯ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির পাঁচদিনেই ছবিটি আয় করেছে প্রায় ৫২ কোটি রুপি।
পাঁচ দিনে ছবিটির মোট আয়:
প্রথম দিনে ছবিটির আয়: ১১.৯৪ কোটি রুপি
দ্বিতীয় দিনে ছবির আয়: ১১ কোটি রুপি
তৃতীয় দিনে ছবির আয়: ১৫.৪৯ কোটি রুপি
চতুর্থ দিনে ছবির আয়: ৬.৫০ কোটি রুপি
৫ম দিনে ছবিটি আয় করেছে: ৫.৭৫ কোটি রুপি
বাঘি’র বাজেট:
নির্মাণ ব্যয়: ৩৫ কোটি
প্রিন্টস ও বিজ্ঞাপন ব্যয়: ১২ কোটি
চলতি বছরে মুক্তি পাওয়া প্রথম সপ্তাহেই সবচেয়ে বেশি আয় করা ছবিগুলো:
ফ্যান: ৫২.০৮ কোটি রুপি
এয়ারলিফট: ৪২.৮৩ কোটি রুপি
জঙ্গলবুক: ৩৯.৯৮ কোটি রুপি
মুক্তির পাঁচ দিনেই ‘বাঘি’ আয় করেছে প্রায় ৫১ কোটি রুপি। সে হিসেবে মুক্তির প্রথম সপ্তাহে চলতি বছরে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসেবে নাম লেখাতে যাচ্ছে শ্রদ্ধার ‘বাঘি’।