ঢাকাSaturday , 7 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অডিও অ্যালবামে ‘চল যাই’

Link Copied!

cholo-zaiবিনোদন প্রতিবেদক : খালিদ মাহবুব তূর্য পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘চল যাই’ এর মিউজিক অ্যালবাম সম্প্রতি মুক্তি পেয়েছে। এই অ্যালবামে গান রয়েছে ৭টি। ইনিশিয়েটিভ লিমিটেডের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির মিউজিক অ্যালবাম বাজারে এনেছে অডিও প্রোডাকশন হাউজ জুমডটবিডি।
পরিচালক খালিদ মাহবুব তূর্য জানান ‘চল যাই’ ছবিটি তরুণ প্রজন্মের চোখে আমাদের স্বাধীনতা সংগ্রামকে ফিরে দেখার গল্প। আগামী মাসের মাঝামাঝি ছবির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে বলেও নিশ্চিত করেছেন।
‘চল যাই’ চলচ্চিত্রটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আরাফাত করিম, রিয়েল খান, মেহবুবা মিনহায বীপা, পঙ্কজ কুমার বড়ুয়া, তূর্য, রিধীমা, জুয়েল, শোয়েব, রূবায়াত,সামি। কথা লিখেছেন রাব্বিকুওল ইসলাম (সজিব), তূর্য, গোঁসাই পাহলাভী, রাফিউল ইসলাম, শিহাব রাহমানিয়া। সুর এবং কম্পোজিশন করেছেন আরাফাত করিম, সাইলেন্ট টাইম (ব্যান্ড), তূর্য, শুভেন্দু, গোঁসাই পাহলাভী, শিহাব রিপন, মুনতাসির তুষার ও রূসলান সুপ্ত।
মিউজিক অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে পপগুরু খ্যাত মুক্তিযোদ্ধা আজম খানকে এবং ‘চল যাই’ চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।