ঢাকাFriday , 6 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেজাজ ধরে রাখা কঠিন: কোহলি

Link Copied!

kohliস্পোর্টস ডেস্ক : বিরাট কোহলিকে ভাবা হয় ‘আগামীর শচীন টেন্ডুলকার’। ব্যাট হাতে সে পথেই রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। তবে একটা ক্ষেত্রে শচীনের থেকে অনেক পিছিয়ে রয়েছেন কোহলি। মেজাজ হারিয়ে ফেলার বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। জানালেন, এটা নাকি তার জন্য বেশ কঠিন কাজ!
মেজাজ হারিয়ে ফেলার পরিণাম খারাপ। এটা নিয়ন্ত্রণে রাখতে পারা অনেক বড় ব্যাপার। কোহলি মনে করেন এমনটাই। তবে এই নিয়ন্ত্রণটা তার জন্য নাকি বেশ কঠিন, ‘মেজাজ ধরে রাখা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটা ধরে রাখা আমার জন্য বেশ কঠিন। আমি জানি, আমাকে খেলাধুলা নিয়েই কাজ করতে হবে। একজন ক্রিকেটার হিসেবে খেলায় বিশেষ কিছু নিয়ম মানতে হয়। এটা মাথায় রাখতে হয়। এমন আচরণের কোনো মানে নেই। তাই সমালোচিত হতে হয়।’
ভারতীয় সংস্কৃতি সম্পর্কে বিশ্বের মানুষের ধারণা রয়েছে। তাদের এই সংস্কৃতি প্রসংশনীয়ও বটে। কোহলি বলেন, ‘সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে একটি জাতিকে পরিবর্তন করা সম্ভব। যখন আমরা বিদেশে খেলতে যাই, তখন ওখনকার মানুষ আমাদের দেশ নিয়ে কথা বলে। বিস্মিত হই যে আমরা কতটা ভাবপূর্ণ।’
আগ্রাসন থাকা ভালো। নিজেকে মেলে ধরতে একজন খেলোয়াড়কে এই গুণসম্পন্ন হতে হয়। কোহলি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেক খেলোয়াড়েরই আগ্রাসী হতে হয়। আপনার দক্ষতার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। তবে এ নিয়ে দম্ভ করা ঠিক নয়। আগ্রাসী মনোভাব আমার রয়েছে। নিজেকে এভাবেই উপস্থাপন করে থাকি। এটা আমাকে সেরা হতে সাহায্য করছে!’
উল্লেখ্য, ২০১৪ সালে অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়ে জরির্মানা গুণেছিলেন কোহলি। চলতি বছরে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে তৈরি হয়েছিল আম্পায়ারিং বিতর্ক। বাংলাদেশের আম্পায়ার সারফুদ্দৌলা সৈকতের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভারতের ক্রিকেটাররা। আর ভারতের সহ-অধিনায়ক বিরাট কোহলি তো গালিই দিয়ে বসেন আম্পায়ারকে! এ ছাড়াও ক্রিকেট মাঠে ও বাইরে মেজাজ হারানোর বেশ কিছু নজির রয়েছে কোহলির।