ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্র সঙ্গীতের চমৎকার এ্যালবাম মকবুল হোসেনের ‘মিলন মেলা’

Link Copied!

‘মিলন মেলা’র মোড়ক উন্মোচন করছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ

‘মিলন মেলা’র মোড়ক উন্মোচন করছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ

বিনোদন প্রতিবেদক : নিভৃতচারী শিল্পী মকবুল হোসেন; প্রগতিবাদী এ মানুষটি রবীন্দ্রনাথকে বুকে ধারণ করে চলেছেন নিরবধি। ব্যস্ত পেশাজীবন ও নগরের যান্ত্রিকতা একটু টলাতে পারেনি সংস্কৃতিমনা এই ব্যক্তিকে। অবসর পেলেই ডুবে যান রবীন্দ্রচর্চা ও সঙ্গীতে; চমৎকার কণ্ঠ তার। স্বতন্ত্র অনুভূতি তার গাওয়া গানে; তার গানে থাকে দর্শক বিমোহিত করার মুগ্ধতা।
রবীন্দ্রভক্ত এই শিল্পীর নতুন এ্যালবাম ‘মিলন মেলা’ সম্প্রতি বাজারে এসেছে লেজার ভিশনের ব্যানারে। রবীন্দ্রনাথের ৯টি জনপ্রিয় গান দিয়ে সাজানো হয়েছে এ্যালবামটি। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো-আমার একটি কথা, অনেক কথা যাও যে বলে, হারমানা হার পরাবো, তুমি যেও না এখনি, যখন ভাঙলো মিলন মেলা ইত্যাদি। রবীন্দ্রপ্রিয় ও সঙ্গীত পিপাসুদের তৃষ্ণা মেটাবে এই গানগুলো। এ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার দুর্বাদল চট্টপাধ্যায়।
গত ৩০ এপ্রিল ‘মিলন মেলা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় ধানমণ্ডির ছায়ানট মিলনায়তনে। এদিন সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানটি রবীন্দ্রপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সঙ্গীতাঙ্গনের বেশ কয়েকজন তারকা শিল্পী ও বরেণ্য রাজনৈতিক ব্যক্তি; উপস্থিত ছিলেন জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী তপন মাহমুদ। শিল্পীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যালবামের প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে আমন্ত্রিত অতিথিরা শিল্পী মকবুল হোসেনের নানামুখী প্রতিভার কথা তুলে ধরেন। নূহ-উল-আলম লেনিন বলেন, আমি অনেকের গান শুনি। সময়ে-অসময়ে গান শুনি। তবে মন খারাপ হলে তার কাছেই যাই, তার গান শুনে আমার মন ভাল হয়ে যায়। সত্যিকার অর্থে গানে তার প্রতিভা আমাকে মুগ্ধ করে। নাসির উদ্দীন ইউসুফ বলেন, তিনি চমৎকার গান করেন। রবীন্দ্রনাথের গান মানুষের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে তার এই এ্যালবামটি ভূমিকা রাখবে। রবীন্দ্র সঙ্গীতশিল্পী তপন মাহমুদ বলেন, আমরা যারা ৩০ থেকে ৪০ বছর ধরে গান করছি তাদের সবার গলাই পড়তির দিকে। অন্যদিকে তার গলা উঠতির দিকে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী স্বকণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন। তার গাওয়া ‘আমার একটি কথা’, ‘অনেক কথা যাওযে বলে’, ‘হার মানা হার’, ‘আরও একটু বসো’ গানগুলো মন্ত্রমুগ্ধ করে রাখে উপস্থিত শ্রোতাদের।