ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে রাজস্থান

Link Copied!

hot-1আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাজস্থানে চলছে ভয়াবহ তাপ প্রবাহ। সর্বশেষ মঙ্গলবার সেখানে ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানায়, মঙ্গলবার রাজ্যের জাইসালমার শহরে সর্বোচ্চ এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে সৈনিকদের জন্য বিশেষ ব্যবস্থাপনা গ্রহণের কথাও জানান কর্মকর্তারা। শারীরিক সুস্থতা ধরে রাখতে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে গড় তাপমাত্রা অনেক আগেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। অনাবৃষ্টি আর সামুদ্রিক উষ্ণতাজনিত ‘এল নিনো’র প্রভাবে তীব্র খরায় পুড়ছে ভারত।