ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমেছে রেমিটেন্স

Link Copied!

Remitanceনিজস্ব প্রতিবেদক : ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমেছে। চলতি বছরের এপ্রিল মাসে প্রবাসীরা ১১৯ কোটি ৭৪ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। যা গত মার্চ মাসে ছিল ১২৮ কোটি ৫৫ লাখ ডলার। অর্থাৎ আগের মাসের চেয়ে ৮ কোটি ৮১ লাখ মার্কিন ডলার কম রেমিটেন্স দেশে এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযাযী, চলতি অর্থবছরের ১০ মাসে (এপ্রিল পর্যন্ত) রেমিটেন্স এসেছে ১ হাজার ২২২ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩ কোটি ৫ লাখ মার্কিন ডলার কম। ওই সময়ে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ১ হাজার ২৫৫ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার।
এপ্রিল মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৬ কোটি ৪৯ লাখ ডলার। বিশেষায়িত খাতের ব্যাংকের মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ এক কোটি ১৯ লাখ ডলার। দেশীয় মালিকানাধীন বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮০ কোটি ৭১ লাখ ডলার। আর বিদেশি মালিকানার ব্যাংকগুলোর মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ ১ কোটি ৩৩ লাখ ডলার।
বরাবরের মতো এপ্রিল মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ ৩০ কোটি ৪২ লাখ ডলার।