ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার ভোট, আজ থেকে বন্ধ প্রচারণা

Link Copied!

electionনিজস্ব প্রতিবেদক :  চতুর্থ ধাপে সারাদেশে ৭২৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন শনিবার। আজ (৫ এপ্রিল) মধ্যরাত থেকে নির্বাচনি এলাকায় শেষ হচ্ছে প্রচারণা। এ ধাপেও সহিংসতার আশংকা করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
চতুর্থ ধাপের এ নির্বাচনেও নৌকা প্রতীকের ৩৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী নেই ১০৬ ইউপিতে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগের প্রার্থী নেই। এছাড়া ৭২৪ ইউপিতে নৌকার প্রার্থী রয়েছেন।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির প্রার্থী আছে ৬১৯ ইউপিতে, জাতীয় পাটির ১৫৬, জাসদের জাসদের ৪২, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৫৪  এবং অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট তিন হাজার ২৪৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল থেকে ৪৬ জেলার নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে নামছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। নির্বাচনি অনিয়মে তাৎক্ষণিক সাজা দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও মাঠে থাকবেন।
তবে প্রথম তিন ধাপের মতো চতুর্থ ধাপেও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এরেই মধ্যে সুষ্ঠু ভোট নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনে নানা অভিযোগ পাঠিয়েছেন প্রার্থীরা। কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, সহিংসতা ও ভোট কারচুপি ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
ইসির উপ-সচিব রকিবউদ্দীন মন্ডল বলেন, ‘ভোটের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। চতুর্থ ধাপে ৪৬ জেলার ৭২৫টি ইউপি নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের জন্য প্রায় ৫ কোটি ব্যালট পেপারসহ মালামাল জেলা নির্বাচন অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে। এসব এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী আজ থেকে মাঠে নামছে। এছাড়া নির্বাচনী অপরাধের সাজা দিতে সঙ্গে থাকছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেরা।’
ইসি কর্মকর্তারা জানান, শনিবারের ভোট গ্রহণকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। ভোটের আগেই প্রতিদিন সহিংসতা বেড়েই চলছে। এ অবস্থায়ও ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর কোন পরিকল্পনা নেই কমিশনের।এ ধাপেও বিশেষ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে জানান তারা।
এদিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে ইসিতে প্রতিদিন শত শত প্রার্থী চিঠি আকারে অভিযোগ পাচ্ছেন। কিন্তু এসব চিঠি, বিভিন্ন অভিযোগ ও শঙ্কার বিষয়ে ব্যাবস্থা নেয়া তো দূরের কথা, বরং ঠিকমত খুলেও দেখছে না কমিশন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরির বিষয়ে নিশ্চুপ ইসি।
নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। এ জন্য এক নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী আইনানুযায়ী কোনো নির্বাচনী এলাকার ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, ভোট গ্রহণের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা এবং ভোটগ্রহণের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের
মধ্যে উক্ত নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহবান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোনো মিছিল বা শোভাযাত্রা আয়োজন করতে বা তাতে যোগদান করতে পারবেন না।
ছয় ধাপের এই ইউপি ভোটের প্রথম ধাপে ভোট হয় গত ২২ মার্চ, দ্বিতীয় ধাপে ভোট হয় গত ৩১ মার্চ এবং তৃতীয় ধাপের ভোট হয় গত ২৩ এপ্রিল। শনিবার ৭ মে চতুর্থ ধাপের ভোটের পর আগামী ২৮ মে ও ৪ জুন বাকি দুই ধাপের ভোট হওয়ার কথা রয়েছে।