ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক মাসের মধ্যে ১৬৮ মামলার পূর্ণাঙ্গ রায়

Link Copied!

HIGH+COURTনিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হওয়া ১৬৮টি মামলার পুনঃশুনানি হচ্ছে না, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
মামলাগুলোর মধ্যে রয়েছে সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের ৭টি ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ১৬১টি।
তিনি বলেছেন, ‘আমরা যাচাই বাছাই করছি। এটা (পুনঃশুনানি) হচ্ছে না। আপনাদের আমি কথা দিচ্ছি। সব রায় এক মাসের মধ্যে দিয়ে দেব। আমি দায়িত্ব নিয়েছি।’
বৃহস্পতিবার (৫ মে) প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চ এ সিদ্ধান্ত জানান।
অবসরে যাওয়ার পরে বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী পূর্ণাঙ্গ রায় লেখায় গত ২৬ এপ্রিল এসব মামলার পুনঃশুনানির বিষয়ে সিদ্ধান্ত হয়। গত ২ মে পুনঃশুনানির বিষয়ে আপিল বিভাগের দুই বেঞ্চের কার্যতালিকায় মামলাগুলো এসেছিল।
এর মধ্যে প্রধান বিচারপতির নেতৃত্বে এক নম্বর বেঞ্চের কার্যতালিকায় ১৬৯ থেকে ২৭৫ পর্যন্ত ক্রমিকে থাকা মামলাগুলো এবং আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে দুই নম্বর বেঞ্চের কার্যতালিকায় ২১২ থেকে ২৭২ নম্বর ক্রমিকে থাকা মামলাগুলো ছিল।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সবগুলো মামলাই তার নেতৃত্বাধীন বেঞ্চে এনে পুনঃশুনানি না করে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের সিদ্ধান্ত জানান। আদালতে উপস্থিত ছিলেন অ্যাটনি জেনারেল মাহবুবে আলম। পরে তিনি সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত দিয়েছেন, তা সঠিক।
বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বাংলাদেশের ২০তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৫ সালের জানুয়ারিতে অবসরে যান। আর  বিচারপতি শামসুদ্দিন চৌধুরী অবসরে যান গত অক্টোবরে।
২০১৩ সাল থেকে এই দুই বিচারক অবসর নেওয়ার আগ পর্যন্ত এই ১৬৮ মামলার নিষ্পত্তি এবং সংক্ষিপ্ত রায় ঘোষিত হলেও পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশিত হয়নি।