ঢাকাWednesday , 4 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্ডিয়ানায় বিজয়ী ট্রাম্প ও স্যান্ডার্স

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অনুষ্ঠিত ইন্ডিয়ানা প্রাইমারিতে তিনি বড় ধরনের জয় পেয়েছেন। এই অঙ্গরাজ্যে ডেমোক্রেট দল থেকে জয় পেয়েছেন হিলারি ক্লিনটনের একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স।
এদিকে মঙ্গলবারের ওই নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হবার পর প্রাইমারির প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। ওই নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৫৩ দশমিক ২ ভাগ ভোট। ক্রুজ পেয়েছেন ৩৬ দশমিক ৬ ভাগ ভোট। অন্যদিকে ওহাইয়োর গভর্ণর জন কাসিচের প্রাপ্ত ভোটের পরিমাণ হচ্ছে মাত্র ৭ দশমিক ৬। তবে শোচনীয় পরাজয় সত্ত্বেও মহাসম্মেলন পর্যন্ত এই প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন রিপাবলিকান দলের এই নেতা। আগামী জুলাই মাসে রিপাবলিকান দলের এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইন্ডিয়ানা প্রাইমারিতে ডেমোক্রেট দলের বার্নি স্যান্ডার্স তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে স্বল্প ভোটে পরাজিত করেছেন। নির্বাচনে স্যান্ডার্স পেয়েছেন ৫২ দশমিক ৪ ভাগ ভোট। আর ৪৭ দশমিক ৬ ভাগ ভোট পেয়েছেন হিলারি। এই নির্বাচনে হেরে গেলেও প্রতিনিধিদের সংখ্যা বেশি থাকায় এখনো সুবিধাজনক অবস্থানে রয়েছেন সাবেক এই মার্কিন ফার্স্ট লেডি। নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনে ট্রাম্পের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বীতা হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।