ঢাকাWednesday , 4 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬
সরে দাঁড়ালেন টেড ক্রুজ

Link Copied!

ded-cruzআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীর লড়াই থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন টেক্সাস সিনেটর টেড ক্রুজ। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারিতে বড় ধরনের পরাজয়ের পর মঙ্গলবার রাতে তিনি এই ঘোষণা দেন বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে। তার এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে উল্লেখযোগ্য পালাবদল ঘটল।
ইন্ডিয়ানাই ছিল ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর জন্য টেড ক্রুজের শেষ সুযোগ। সেই চেষ্টায় ব্যর্থ হওয়ার পর তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। যদিও এর আগে তিনি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এমনকি মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের কয়েক ঘণ্টা আগেও তিনি এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে ‘প্যাথলজিক্যাল লায়ার’ বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন,এ রকম মিথ্যাবাদী ব্যক্তি হোয়াইট হাউজে যাওয়ার উপযুক্ত নয়।
এই বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টা পরেই লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ক্রুজ। তিনি তার সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ‘ইন্ডিয়ানা প্রাইমারির পর আমি এই লড়াই থেকে সরে যাচ্ছি। আমরা তো সব ধরনের চেষ্টাই করেছি। কিন্তু ভোটারদের পছন্দ অন্য পথ। তাই দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে সব ধরনের প্রচারণা স্থগিত করছি।’
টেড ক্রুজের সরে যাওয়ার ফলে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পই যে নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন সেটি এখন নিশ্চিত। মঙ্গলবার ইন্ডিয়ানা নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে টেড ক্রুজ ও জন কাসিচ।