ঢাকাWednesday , 4 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল-আরাফাহর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত

Link Copied!

এনায়েত উল্লাহ ও সেলিম রহমান

এনায়েত উল্লাহ ও সেলিম রহমান

নিউজ ডেস্ক : মো. এনায়েত উল্লাহ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং সেলিম রহমান ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন।
গত ২৭ এপ্রিল ব্যাংকের পরিচালক পর্ষদের ২৯১তম সভায় সর্বসম্মতিক্রমে তারা আগামী এজিএম মেয়াদের জন্য নির্বাচিত হন।
চেয়ারম্যান এনায়েত উল্লাহ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যেক্তা পরিচালক। ঢাকা জেলার একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ও ব্যবসায়ী হাফেজ মোহাম্মদ এনায়েত উল্লাহ মৌলভীবাজার (ঢাকা) ব্যবসায়ী সমিতি এবং  বাংলাদেশ হোলসেল স্পাইসেস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।
তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান। বহু সেবামূলক সামাজিক সংগঠনের সাথেও জড়িত তিনি।
অপরদিকে সেলিম রহমান ১৯৭৩ সালে চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লি.  ও কেডিএস এক্সেসরিজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি কেডিএস অ্যাপারেলস লি., কেডিএস আইডিআর লি., কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লি., স্টিল এক্সেসরিজ লি. এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লি.-সহ বহু শিল্প প্রতিষ্ঠানের পরিচালক পদে রয়েছেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি অপর একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ১৫ বছর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।