ঢাকাTuesday , 3 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিলোমিটার প্রতি বাসভাড়া কমলো ৩ পয়সা

Link Copied!

Public-busনিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহানগরী বাদে সারা দেশে ডিজেল চালিত বাসভাড়া কিলোমিটার প্রতি ৩ পয়সা কমিয়েছে সরকার।
মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জানিয়েছেন সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের। দুপুর ২টার দিকে এ প্রজ্ঞাপন জারি হয় বলে জানান তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি কিলোমিটারের ভাড়া ১ টাকা ৪৫ পয়সা থেকে ১ টাকা ৪২ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। ১৫ মে থেকে নতুন এ বাসভাড়া কার্যকর হবে।
ডিজেলের দাম বাড়লে সর্বশেষ ২০১৩ সালে সরকার দূরপাল্লার বাসভাড়া বাড়ায়।
বর্তমানে প্রতি কিলোমিটারে বাসভাড়া এক টাকা ৪৫ পয়সা। ২০০৮ ও ২০০৯ সালে দুই দফায় ডিজেলের দাম কমেছিল ১১ টাকা। ২০১১ ও ২০১৩ সালে দুই দফায় ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ে। কিন্তু ভাড়া বাড়ে কিলোমিটারে ২৫ পয়সা। পরিচালনা ব্যয়ের অজুহাতে ১০ পয়সা বেশি ভাড়া বাড়ানো হয়েছিল।
গত রোববার ডিজেলের দাম ৬৮ থেকে কমিয়ে ৬৫ টাকা করে সরকার। অকেটেনের দাম ৯৯ থেকে ৮৯ এবং পেট্রোলের দাম ৯৭ থেকে ৮৬ টাকা করা হয়। অকটেন ও পেট্রোল প্রাইভেটকার ও মোটরসাইকেলের জ্বালানি। মালিক সমিতির হিসাবে দূরপাল্লা ও আন্তঃজেলা পথে চলাচলকারী সোয়া এক লাখ বাস ডিজেলে চলে। বিআরটিএর হিসাবে রাজধানীতে চলাচলকারী বাসের সংখ্য ছয় হাজার ৪৩৫। এর অর্ধেকেরও বেশি ডিজেলচালিত।