ঢাকাTuesday , 3 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কের পার্লামেন্ট ফের মারামারি

Link Copied!

turkiআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পার্লামেন্টে সোমবার সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে ফের মারামারি ও বোতল ছুঁড়ে মারার মত নেক্কারজনক ঘটনা ঘটতে দেখা গেছে। এই মারামারির দৃশ্য দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে বলে আল আরাবিয়া সংবাদ মাধ্যম জানিয়েছে।
সোমবার সরকারি দলের আনা একটি বিলের ওপর আলোচনার জন্য বৈঠকে বসেছিল পার্লামেন্টের সাংবিধানিক কমিটি। বিলটি নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে সংঘাতে জড়িয়ে পড়েন ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি (একেপি) ও বিরোধী দল কুর্দিস পিপল’স ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) এমপি-রা। ওই বিলে সংসদ সদস্যদের ‘বিচার না করার আইন’ বাতিলের প্রস্তাব করা হয়েছে। এই বিলটি নিয়ে গত বৃহস্পতিবারও পার্লামেন্টে সহিংসতার ঘটনা ঘটতে দেখা গেছে। যার কারণে তখন সংসদীয় কমিটির বৈঠকটি স্থগিত করা হয়েছিল।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে সরকারি ও  বিরোধী দলীয়  সদস্যরা নিজেদের মধ্যে মারামারি করছেন। এ সময় কয়েকজন এমপি লাফ দিয়ে টেবিলের ওপর ওঠে পড়েন। তারা সেখান থেকে অন্য দলের কর্মীদের কিল ঘুষি ও লাথি মারতে থাকেন। কেউ কেউ আবার বিপরীত দলের এমপিদের উদ্দেশ্য করে পানির বোতল ও অন্যান্য জিনিসপত্র ছুঁড়ে মারেন। তুরস্কের সাম্প্রতিক ইতিহাসে এটিই সবচেয়ে বড় ধরনের পার্লামেন্ট সংঘর্ষের ঘটনা। সেখানকার রাজনৈতিক উত্তেজনা কতটা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এ ঘটনা তারই ইঙ্গিত বহন করছে।
সরকারি দল বিলটি পার্লামেন্ট তোলার পর বিরোধীদল এর তীব্র বিরোধিতা করে আসছে। সরকারি দলের আনা বিলটি পাস হলে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে কুর্দিস্তান পিপল’স পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর পথ খুলে যাবে।