ঢাকাTuesday , 3 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩টি সংস্কৃত বিশ্ববিদ্যালয় বানাচ্ছে মোদি সরকার

Link Copied!

modiআন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি বা দুটি নয়, তিনটি সংস্কৃত বিশ্ববিদ্যালয় বানানোর ঘোষণা দিয়েছে মোদি সরকার। এদের দুটি হবে রাজধানী দিল্লিতে। বাকি একটি হবে তিরুপাতিতে। সোমবার লোকসভার অধিবেশনে এ তথ্য দিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মিতা ইরানি। তার এ ঘোষণা দেশ জুড়ে শিক্ষায় হিন্দুত্বকরণ বিতর্ককে যে আরো জোড়ালো করবে তা বলাই বাহুল্য।
দিল্লিতে যে দুটি সংস্কৃত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে সেগুলোর নাম হবে রাষ্ট্রীয় সংস্কৃতি সংস্থা ও শ্রী লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃতি বিদ্যাপীঠ। এছাড়ায় তিরুপাতি শহরে গড়ে তোলা হবে রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপিঠ নামের আরো একটি সংস্কৃত বিশ্ববিদ্যালয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই ভারতের শিক্ষা মন্ত্রণালয় মৃত এই প্রাচীন ভাষাটিকে জনপ্রিয় করার চেষ্টা চালিয়ে আসছেন। গত এপ্রিল মাসে লোকসভা দেশের প্রযুক্তিবিদদের সংস্কৃত ভাষা শিক্ষার তাগিদ দিয়েছিল যাতে এ ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা করা যায়। গতবছর ভারত সরকারের পরিচালিত ৫শ কেন্দ্রীয় বিদ্যালয়ে জার্মানকে বাদ দিয়ে সংস্কৃতকে তৃতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। সরকারের এসব পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।
প্রসঙ্গত, সংস্কৃত একটি মৃত ভাষা। ভারতের কোনো অঞ্চলের মানুষই আর এ ভাষায় কথা বলে না। প্রাচীন যুগে এটি ছিল ‘পবিত্র দেবভাষা’। কুলীন ব্রাহ্মণেরাই একে নিজেদের একচ্ছত্রাধিকারে পরিণত করে কেবল ঈশ্বরের ভাষা বানিয়ে ফেলেছিল। সে যুগে সাধারণ লোকজনের এ ভাষায় কথা বলা ছিল দণ্ডণীয় অপরাধ। সেই থেকে এটি কেবল ধর্মগন্থ আর কাব্যকলার ভাষায় পরিণত হয়।