ঢাকাTuesday , 3 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিবাহ ও শেষকৃত্য অনুষ্ঠান নিষিদ্ধ হলো উ. কোরিয়ায়

Link Copied!

Kim-Jongআন্তর্জাতিক ডেস্ক :  উত্তর কোরিয়ায় বিবাহ এবং শেষকৃত্য অনুষ্ঠানের মত লোক জমায়েতমূলক অনুষ্ঠান সাময়িক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বহুদিন বাদে দেশটির ক্ষমতাসীন দলের আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী পিয়ংইয়ংয়ে চলছে কড়া সতর্কতা এবং নিরাপত্তা। সাধারণ মানুষের চলাফেরার স্বাধীনতার উপরেও আরোপিত হয়েছে নিষেধাজ্ঞা।
আগামী শুক্রবার উত্তর কোরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নেতা কিম জং-উন ৩৬ বছর পরে এই প্রথম দলীয় নেতাকর্মীদের একটি মহাসম্মেলন আয়োজন করতে যাচ্ছেন। এই উদ্দেশে রাজধানীতে প্রবেশের এবং বেরুনোর পথে নজরদারি বসানো হয়েছে। ডেইলি নর্থ কোরিয়ার সংবাদে বলা হয়েছে আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে জনমানুষের চলাফেরায় নিষেধাজ্ঞা এবং তল্লাশি চালানো হচ্ছে।
তবে উত্তর কোরিয়া সরকারের একজন মুখপাত্র চেং জন হি বলেছেন, সাময়িক এই নিরাপত্তা পদক্ষেপ নেয়া হয়েছে কোন রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমিয়ে আনার জন্য। দলটির সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৮০ সালে যখন কিম জং-উনের বাবা কিম জং-ইল ক্ষমতায় ছিলেন।
আসন্ন সম্মেলনে দেশটির ৩৩ বছর বয়সী নেতা কিম দলে নিজের নেতৃত্ব পাকাপোক্ত করবেন। সেই সাথে উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশ হিসেবে ঘোষণা দিয়ে ভবিষ্যৎ অর্থনৈতিক ও সামরিক অবস্থা নিয়ে তার পরিকল্পনা পেশ করবেন সবার সামনে।