ঢাকাTuesday , 3 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের অক্সিজেন অভ্যন্তরীণ সম্পদ

Link Copied!

Nojibur-Rahmanঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ আহরণকে অক্সিজেন হিসেবে আখ্যা দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়ন এবং অটোমেশন বিষয়ে উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
দেশের উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ আহরণকে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে মো. নজিবুর রহমান বলেন, উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ। এটাকে উন্নয়নের অক্সিজেন বলা যায়।
তিনি বলেন, ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) থেকে এখন আমরা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের (এসডিজি) দিকে যাচ্ছি। তাই এ ক্ষেত্রে অভ্যন্তরীণ সম্পদ আহরণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা নতুন মূসক আইন বাস্তবায়ন করতে যাচ্ছি; যা আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন করা হবে।’
কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশে নজিবুর রহমান বলেন, ‘এই কর্মশালা আমাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভুল শিক্ষাকে এখান থেকে বদলে ফেলার সুযোগ রয়েছে।’
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, এনবিআরের সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) ও ভ্যাট অনলাইনের প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার শাহনাজ পারভীন।