ঢাকাTuesday , 3 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়নে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন করছে এপিজি

Link Copied!

APGনিউজ ডেস্ক : মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন করছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করেছে আন্তঃদেশীয় সংস্থাটি।
সোমবার (২ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা।
বৈঠকের ব্যাপারে মুখপাত্র বলেন, ‘সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে এটা রুটিন মিটিং। প্রকৃতপক্ষে একে বলা হয় মিউচ্যুয়াল ইভ্যালুয়েশন মিটিং। এ বৈঠকে গত অক্টোবর পর্যন্ত বাংলাদেশের কার্যক্রম মূল্যায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, গত অক্টোবরে এপিজির একটি প্রতিনিধি দল বাংলাদেশ আসে। প্রায় দুই সপ্তাহের এ সফরে তারা স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) আর্থিক লেনদেনে সম্পৃক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে। এসব বৈঠকের পরে রুটিন ওর্য়াক হিসেবে বাংলাদেশে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে অগ্রগতি যাচাইয়ের মূল্যায়ন প্রতিবেদন দেয়ার কথা।
এই মূল্যায়ন প্রক্রিয়াকেই মিউচুয়াল ইভ্যালুয়েশন বলা হয়। বাংলাদেশে বর্তমানে তৃতীয় পর্যায়ের মূল্যায়ন প্রক্রিয়া চলছে।
এ মূল্যায়নে নেতিবাচক ফল উঠে আসলে এফটিএফের অর্থ পাচার ও সন্ত্রাসের অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় পুনরায় ঢুকে যেতে পারে বাংলাদেশ। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।