ঢাকাMonday , 2 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রীর আশ্বাসে জাহাজ ধর্মঘট প্রত্যাহার

Link Copied!

shipনিজস্ব প্রতিবেদক : অনির্দিষ্ট ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে জাহাজ মালিকরা। সোমবার (২ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাহাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকার ও মালিক প্রতিনিধির বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।
শ্রমিকদের বর্ধিত মজুরি দিতে অনীহা জানিয়ে গত ২৬ এপ্রিল থেকে অনির্দিষ্ট ধর্মঘট ডাকে জাহাজ মালিকরা। তারা বলেন, মালিকদের উপর বর্ধিত এ বেতন-ভাতা চাপিয়ে দেয়া হয়েছে। এটা দেয়া তাদের পক্ষে সম্ভব নয়।
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ডাকে গত ২০ এপ্রিল (বুধবার) রাত ১২টা থেকে সারা দেশে নৌযান ধর্মঘট শুরু হয়।
টানা ৬ দিন ধর্মঘটের পর ২৬ এপ্রিল সরকারের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনায় বসে মালিক ও শ্রমিকরা। বেতন বাড়ানোর দাবি মেনে নেয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নৌযান শ্রমিকরা।
মন্ত্রীর উপস্থিতিতে শ্রমিকদের দাবি মানা না মানা নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি জাহাজি মালিক প্রতিনিধিরা। পরে তারা জানায় বর্ধিত বেতন দিতে তারা অপারগ। বর্ধিত বেতন কার্যকরের ঘোষণায় ২৬ এপ্রিল থেকে পাল্টা ধর্মঘট ডাকে জাহাজ মালিকরা।
নৌ পথে পণ্য আনা-নেয়ায় ব্যবসায়ীদের ক্ষতির মুখে সোমবার (২ মে) ফের স্বপক্ষের প্রতিনিধিদের বৈঠকে ডাকে নৌমন্ত্রণালয়। সচিবালয়ে নৌমন্ত্রী সভাপতিত্বে দীর্ঘ ব্ঠৈকের পর নৌমন্ত্রীর আশ্বাসে জাহাজ মালিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
এতে দেশের দুই সমুদ্রবন্দর চট্টগ্রাম, মংলা এবং সব নদীবন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হবে।