ঢাকাMonday , 2 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ ব্যক্তিদের কুয়েত যেতে ভিসা লাগবে না

Link Copied!

kuyetনিজস্ব প্রতিবেদক : কুয়েতের সঙ্গে বাংলাদেশের ভিসামুক্ত সুবিধা সংক্রান্ত একটি চুক্তির খসরা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এ প্রসঙ্গে সচিব বলেন, ‘এ চুক্তি বাস্তবায়ন হলে দু’দেশের কূটনীতিক, বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা লাগবে না।’
তিনি জানান, এ পর্যন্ত ভারত, থাইল্যান্ড, নেপালসহ মোট ১৪টি দেশের সঙ্গে এরকম চুক্তি হয়েছে। কুয়েত ১৫তম দেশ যার সঙ্গে এ চুক্তি হতে যাচ্ছে।