ঢাকাMonday , 25 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ঘরে ঢুকে ২ জনকে কুপিয়ে হত্যা

Link Copied!

crimeনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে লেকসার্কাস রোডে দুর্বৃত্তদের হামলায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের নাম জুলহাজ মান্নান ও তন্ময় মজুমদার। তারা দু’জন সম্পর্কে বন্ধু বলে জানা গেছে। হামলায় আহত একজন নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুলহাজ মান্নান বাংলাদেশে সমকামীদের একমাত্র ম্যাগাজিন ‘রূপবান’ এর সম্পাদকীয় বোর্ডের সদস্য এবং মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা ছিলেন।
জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কলাবাগানের ওই ভবনে কুরিয়ার সার্ভিস কর্মী পরিচয়ে ৪-৫ জন যুবক প্রবেশ করে। এরপর আনুমানিক ১০-১৫ মিনিটের হামলায় দু’জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহত নিরাপত্তাকর্মী পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
কলাবাগান থানার এসআই গাজী নজরুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি ঘটেছে উত্তর ধানমণ্ডির ৩৫/এ আছিয়া নিবাসে। যেটি কলাবাগানের তেঁতুলতলা মাঠের পাশে।
ধানমণ্ডি জোনের এসি রেজাউল ইসলামও তথ্যটি নিশ্চিত করেছেন। সিআইডি ও ডিবির পৃথক দু’টি টিম ঘটনাস্থলে গেছে বলে তিনি  জানান।
প্রসঙ্গত, গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিমকে তার বাসার সামনে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালের দিকে গাজীপুর কাশিমপুর কারাগারের সামনে অবসরকালীন ছুটিতে থাকা প্রধান কারারক্ষীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরপর দুটি খুনের এখনো কোনো মোটিভ খুঁজে পায়নি পুলিশ।