ঢাকাMonday , 25 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে ৮শ আল কায়দা সদস্য নিহত

Link Copied!

al-kaidaআন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী আল কায়দার আট শতাধিক সদস্যকে হত্যা করেছে ইয়েমেনের সরকারি সেনারা। তারা সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলার সহায়তা নিয়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী মুকাল্লা দখল মুক্ত করার সময় এই বিপুল সংখ্যক জঙ্গিকে হত্যা করেছে বলে সোমবার জোট বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে। গত এক বছর ধরে ওই শহরটি জঙ্গিদের দখলে ছিল।
সামরিক সূত্রটি আরো বলেছে, ইয়েমেনের সরকারি বাহিনী মুকাল্লা শহরে একটি তেল টার্মিনাল পুনর্দখল করেছে যা চরমপন্থিদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
সোমবার আরব জোটের এক মুখপাত্র সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’কে দেয়া এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনে সরকারি বাহিনীর হামলায় আট শতাধিক আল কায়দা সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন নেতাও রয়েছেন। বাকিরা শহর ছেড়ে পালিয়ে গেছে।’
প্রসঙ্গত, ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। তারা মুকাল্লায় আল কায়দার অবস্থান লক্ষ্য করেও হামলা চালায়। তাদের সহায়তা নিয়েই সেখানে সফলতা পেয়েছে ইয়েমেনের স্থলবাহিনী।
তবে তাদের এ দাবি কোনো নির্ভরযোগ্য সূত্র দ্বারা যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া ওই হামলায় কতজন বেসামরিক নিহত হয়েছে সে সংখ্যাও উল্লেখ করা হয়নি।
গতবছরের এপ্রিল মাসে মুকাল্লা শহরটি দখল করে নিয়েছিল আল কায়দারা। সম্প্রতি এটি পুনর্দখল করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। এ সম্পর্কে এক সামরিক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপি’কে বলেছেন, ‘আমরা মুকাল্লা শহরের কেন্দ্রে প্রবেশ করেছি এবং এখানে আল কায়দা জঙ্গিদের কাছ থেকে কোনো প্রতিরোধ লক্ষ্য করা যাচ্ছে না।’