ঢাকাMonday , 25 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০০ পরমাণু বোমা তৈরির কাঁচামাল আছে ভারতের

Link Copied!

indiaআন্তর্জাতিক ডেস্ক : ১০০টি পরমাণবিক বোমা তৈরির করার মতো কাঁচামাল ভারতের কাছে আছে। এমন দাবি করেছেন মার্কিন বিশেষজ্ঞ এলিজাবেথ হুইটফিল্ড।
বুলেটিন অব দি অ্যাটমিক সায়েন্টিস্ট শীর্ষক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে তিনি বলেন, অসামরিক জ্বালানিতে ব্যবহৃত তেজস্ক্রিয় প্লুটোনিয়ামকে ব্যবহার করার সম্ভাবনাকেসহ ধরা হয়, তাহলে পরমাণু বোমা বানানোর সক্ষমতার সংখ্যা দাঁড়ায় ৮৪৪।
আর যদি জ্বালানির জন্য রাখা অব্যবহৃত প্লুটোনিয়ামকেও হিসাব থেকে বাদ দেয়া হয়, তাহলে ভারতের হাতে থাকা পরমাণু অস্ত্র-সম্ভারের সংখ্যা দাঁড়াবে ২১৯। তবে, এর মধ্যে বেশ কিছু প্লুটোনিয়াম ভারত পরীক্ষার জন্য ব্যবহার করেছে বা জ্বালানির অবশেষ হিসেবে বাতিল করা হয়েছে।
ফলে, সব হিসাব মেলালে, ভারতের হাতে ১০০টির মতো পরমাণু অস্ত্র তৈরি করার মতো কাঁচামাল আছে।
তবে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের দৈনিক ‘দ্য ডন’ এ প্রকাশিত পায় একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতের হাতে দুই হাজারের বেশি পরমাণু বোমা তৈরির কাঁচামাল আছে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছিল, পাকিস্তানের ন্যাশনাল কম্যান্ড সিকিউরিটির একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে  পাক পরমাণু বিজ্ঞানী মনসুর আহমেদ এমন পরিসংখ্যান দেন। এ নিয়ে চরম উদ্বেগও প্রকাশ করা হয়।