ঢাকাMonday , 25 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তামিলদের জন্য স্বাধীন রাষ্ট্র চান জয়ললিতা

Link Copied!

Joylolitaআন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলের তামিল নাডু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা রবিবার ইঙ্গিত দিয়েছেন যে তার দল শ্রীলঙ্কার তামিলরা যাতে একটি ভিন্ন স্বাধীন ভূখণ্ড পায় তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সাথে ভারতের কেন্দ্রীয় সরকার যাতে পার্শ্ববর্তী দ্বীপ রাষ্ট্র শ্রীলংকা থেকে আগত শরণার্থী তামিলদের দ্বৈত নাগরিকত্ব প্রদান করে সেই ব্যাপারটাও তিনি দেখবেন।
ডেইলি নিউজের খবরে বলা হয় তামিল নাডুতে একটি নির্বাচনী প্রচারণা চলাকালে তিনি বলেন, তিনি শ্রীলঙ্কার তামিলদের স্বাধীনতা, যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক তদন্ত গঠন এবং শ্রীলঙ্কার তামিলদের বিরুদ্ধে গণহত্যা রোধে ক্রমাগত দাবি জানিয়ে আসছেন।
জয়ললিতা বলেন, ‘শ্রীলঙ্কার তামিলরা পূর্ণ স্বাধীনতা, আত্মমর্যাদা সহকারে তাদের নিজস্ব ভূখণ্ড বা ইলামে যাতে বাস করতে পারেন তার জন্য একের পর এক পদক্ষেপ নেয়া হবে। আমরা কেন্দ্রীয় সরকারকে শরণার্থী তামিলদের দ্বৈত নাগরিকত্ব দেয়ার জন্যও তাগাদা দিচ্ছি।’
তামিল ইস্যুতে বিরোধী দল ডিএমকের সমালোচনা করে তিনি দাবি করেন শ্রীলঙ্কান তামিলদের ধ্বংসের জন্য ডিএমকে এবং কংগ্রেস একত্রে দায়ী।
উল্লেখ্য, তামিলদের বসবাস ভারতের তামিল নাডু এবং শ্রীলঙ্কার কিছু অংশজুড়ে। শ্রীলঙ্কাতে নির্যাতনের শিকার হচ্ছে তামিলরা। শ্রীলঙ্কার উত্তর-পূর্বাঞ্চলে তামিলদের জন্য স্বাধীন রাষ্ট্র বা ইলাম প্রতিষ্ঠার জন্য তামিল টাইগার নামে পরিচিত বিদ্রোহীরা সরকারের সাথে যুদ্ধরত ছিল অনেকদিন থেকেই।
কিন্তু ২০০৯ সালে তামিল নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ নিহত হন শ্রীলঙ্কার সেনাবাহিনীর হাতে। এর পর থেকে তামিলদের স্বাধীনতা কার্যক্রম মুখ থুবড়ে পড়ে।