ঢাকাSunday , 24 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বছরে ৩০ হাজার করে স্টুডেন্ট ভিসা কমাচ্ছে ব্রিটেন

Link Copied!

Studentআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রণালয় গত তিন বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর জন্য বছরে ৩০ হাজারের বেশি করে শিক্ষার্থী ভিসা (স্টুডেন্ট ভিসা) প্রদান কমিয়েছে। এছাড়া ওই একই সময়ের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ দেয়ায় ৪১০টি শিক্ষা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুসারে, অভিবাসন সুবিধার অপব্যবহার ঠেকাতেই এ ধরনের কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ব্রিটিশ শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস’ বলছে, অভিবাসনের হার কমানোর লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘বলির পাঠা’ বানানো হয়েছে।
এ ধরনের সিদ্ধান্ত ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর মান ক্ষতিগ্রস্ত করতে পারে- শীর্ষ রাজনীতিকদের এমন আশঙ্কার মধ্যেও অভিবাসনের হার কমাতে এ পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তথ্য অধিকার আইনের আওতায় প্রকাশ করা জরিপে দেখা যায়, গত তিন বছরে মোট ৯৯ হাজার ৬৩৫টি ভিসার পরিমাণ কমানো হয়েছে।
এর মধ্যে ২০১৩ সালে ৩৩ হাজার ২১০, ২০১৪ সালে ৩৪ হাজার ২১০ এবং ২০১৫ সালে ৩২ হাজার ২১৫টি ভিসা কমানো হয়েছে। এছাড়া ওই একই বছরগুলোতে যথাক্রমে ১৯৯, ১২৯ এবং ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।